সুস্থতার আলো ছড়িয়ে দিতে: বরগুনার প্রত্যন্ত অঞ্চলে BDWF-এর দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

August 16, 2026

উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে Barguna District Welfare Forum (BDWF) সফলভাবে সম্পন্ন করল দিনব্যাপী “ফ্রি মেডিকেল ও হেলথ ক্যাম্প”

কার্যক্রমের মূল সাফল্যসমূহ:

  • বিশেষজ্ঞ চিকিৎসাসেবা: অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্বারা ৩০০+ সুবিধাবঞ্চিত ও বয়োবৃদ্ধ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান।
  • বিনামূল্যে ওষুধ বিতরণ: চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ভিটামিন, স্যালাইন ও জরুরি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ।
  • ডায়াবেটিস ও প্রেশার পরীক্ষা: আগত রোগীদের তাৎক্ষণিক রক্তচাপ ও ব্লাড সুগার টেস্ট এবং ডায়েট প্ল্যান সম্পর্কে দিকনির্দেশনা।
  • মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা: গর্ভবতী মা ও নবজাতকদের সঠিক যত্ন এবং পুষ্টি নিশ্চিতকরণে বিশেষ সচেতনতামূলক সেশন পরিচালনা।

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে BDWF-এর এই মানবিক স্বাস্থ্যসেবা উদ্যোগ পর্যায়ক্রমে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারিত করা হবে।